মোবাইল ডাটার দাম কমলো

ADVERTISING

মোবাইল ডাটার দাম কমলো

মোবাইল ডাটার দাম কমলো
মোবাইল ডাটার দাম কমলো

নানা ধরনের তর্ক বিতর্কের পর অবশেষে মোবাইল ডাটার দাম কমলো। এর আগে ১০ নভেম্বর রাত ১২টার মধ্যে মোবাইল ইন্টারনেটের দাম কমানোর জন্য মোবাইল অপারেটরদের নির্দেশ দিয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী।

কিন্তু সময়ের মধ্যে সেই নির্দেশনা মেনে মোবাইল ডাটার দর পুনর্বিন্যাস করে সরকারি কোম্পানি টেলিটক। কিন্তু বাকি ৩ অপারেটর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিলো না। তবে অবশেষে শুক্রবার রাতে নতুন দাম কার্যকর করে বাকি ৩ অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংক।

তাদের অ্যাপ ও ওয়েবসাইট ভিজিট করে দেখা যায় কেউ কেউ কিছু প্যাকেজে ১০-২০ টাকা কমিয়েছেন। আবার কেউ দাম না কমিয়ে ডাটার পরিমান বাড়িয়ে দিয়েছে।

ADVERTISING

গ্রামীণফোনের তিন দিনের এক জিবির ডাটা প্যাকেজের মূল্য প্রথমে ৪৬ টাকা থাকলেও ১৫ অক্টোবর হতে সেইম ডাটার সাত দিনের প্যাকেজ কিনতে খরচ হচ্ছিল ৬৯ টাকা। শুক্রবার রাত হতে তা আবার ৪৮ টাকা করেছে অপারেটরটি।

একইভাবে আগে তিন দিনের জন্য ৪২ টাকায় এক জিবি তার সাথে ৪৯ টাকায় দেড় জিবি ডাটা দেওয়া এয়ারটেল ১৫ অক্টোবর থেকে ৬৮ টাকায় দেড় জিবি ডাটা প্যাকেজ অফার করছিল সাত দিন মেয়াদে। শুক্রবার থেকে একই দামে তারা দুই জিবি ইন্টারনেট ডাটা দেওয়ার ঘোষণা দিয়েছে।

প্রথমে তিন দিনের দেড় জিবি ডাটা প্যাকেজ ৪২ টাকায় দিতো বাংলালিংক। ১৫ অক্টোবর হতে সাত দিন মেয়াদি সেই ডাটা প্যাকেজ ৬৯ টাকায় বিক্রি করছিল অপারেটরটি। ২৫ দিনের মাথায় পুনর্বিন্যাস করা প্যাকেজে প্রাইস না কমিয়ে ৫০ শতাংশ বোনাস ঘোষণা করে ৬৯ টাকায় দুই জিবি ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক।

৭ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বই 2023 free pdf

Techprithibi ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন
Techprithibi ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকতে এই পেজ ভিজিট করুন
– গুগল নিউজে Techprithibi সাইট ফলো করতে এই লিংকে
Techprithibi সাইটে লিখতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে
– প্রযুক্তির সব তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন www.techprithibi.com সাইট।

See also  AWS vs Azure vs Google Cloud 2025: The Ultimate Cloud Platform Showdown

Scroll to Top